1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মো. সোলেমান সিকদার (২২) ও কাওসার হোসেন (২৮)। সোলেমান সিকদার শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহত কাওসারের চাচাতো ভাই শান্ত জানান, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন। তারা গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাওসার ও সোলেমান মারা যান।

 

মাওনা হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews