1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরগুনায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মো. হানিফ জানান, সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে ১৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে সোমবার রাত দেড়টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেল্লালের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews