1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরগুনায় মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার মাছ বাজারে মাইকিং করে বিক্রি করা হচ্ছে রুপালি ইলিশ। প্রতি কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে এ ইলিশ।

দাম কম শুনে বরগুনার মাছ বাজারে ভিড় করেছেন বিভিন্ন ক্রেতারা। শনিবার রাতে বরগুনা পৌরসভার মাছ বাজারে মাইকিং করে এ মাছ বিক্রি করা হয়।

সরেজমিনে মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ছোট সাইজের ইলিশের দাম হাঁকা হয় ৫০০ টাকা, যা এর আগে বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়, যা আগে বিক্রি করা হয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়।

এছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রিতে মাইকিং করা হচ্ছে কেজি প্রতি ১৮০০ টাকা করে, যা আগে বিক্রি করা হয়েছে ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। মাছ শিকারে নিষেধাজ্ঞার কারণে সাগর থেকে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরেছে। এতে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি করছেন বিক্রেতারা।

বরগুনা সদরের রিপন নামের এক ক্রেতা জানান, মাইকিং শুনে মাছ কিনতে এসেছি। যে ইলিশ আগে বিক্রি করা হয়েছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়, তা আজকে বিক্রি করা হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। সারা বছর এরকম কম দামে মাছ বিক্রি হলে আমরা সবাই কিনে খেতে পারব।

ছগির হোসেন নামের আরেক ক্রেতা জানান, শনিবার রাত ১২টা থেকে নদীতে সকল প্রজাতির মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। বাজারে মাইকিং করে ইলিশ বিক্রি করা হচ্ছে শুনেই মাছ কিনতে এসেছি। গতকাল যে মাছ ৭০০ টাকা কেজি ছিল তা এখন ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। কম দামে ইলিশ কিনে বেশ ভালোই লেগেছে।

বরগুনার মৎস্য ব্যবসায়ী মো.জলিল মোল্লা জানান, রবিবার থেকে নদীতে অবরোধ তাই সকল জেলে ট্রলার নিয়ে ঘাটে ফিরেছে। জেলেদের থেকে মাছ ক্রয় করে পাইকাররা আর ঢাকায় পাঠাতে পারবেন না। তাই মাইকিং করে মাছ বিক্রি করা হচ্ছে। তাছাড়া মাছের সরবরাহ একটু বেশি থাকায় দাম আগের তুলনায় অনেক কম।

উল্লেখ্য,শনিবার মধ্য রাত থেকে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত সকল নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews