1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ৩ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরগুনায় ৩ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার তালতলীতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আটকৃতরা হলেন, হেমায়েত হোসেন হিমু (৫০) ও তার ছেলে সোহান হোসেন (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় গাঁজা বিক্রি হবে এমন একটি গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় দুই লাখ ৩১ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে গাঁজা মাপার দুইটি মিটার, নগদ ৮৮ হাজার টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের তালতলী থানায় হস্তান্তর করেছে ডিবি। এর আগেও তাদের গাঁজাসহ আটক করেছিল ডিবি পুলিশ। এদিকে কাগজপত্র ঠিক থাকায় মাদক কারবারি সোহানের জব্দ করা মোটরসাইকেলটি ছেড়ে দেওয়া হয়েছে। তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন, গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিবি বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews