1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কারকাজ ৮০ শতাংশ শেষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কারকাজ ৮০ শতাংশ শেষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কারকাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। ডিসেম্বরে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই বাকি কাজ শেষ করে মাঠ বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহনিয়ান তানিম বলেন, স্টেডিয়ামের সংস্কারসহ আনুষঙ্গিক সব কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে এ জন্য কাউকে দোষারোপ করতে চান না তিনি। এখন দ্রুত মাঠ হস্তান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

ডিসেম্বরের শেষে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক, সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।’

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আরও বলেন, যেসব জায়গায় নতুন স্টেডিয়াম হয়েছে, সেসব স্টেডিয়ামই জাতীয় পর্যায়ের খেলা পাওয়ার দাবিদার। বরিশালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্রিকেট ফেরানোর বিষয়েও বিসিবি কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, বরিশালে আমরা বাংলাদেশের ক্রিকেট আনতে চাই। সে দিক বিবেচনা করেই আমরা কাজ করছি।’

পরিদর্শনের সময় শাহনিয়ান তানিম স্টেডিয়ামের মাঠ, মাঠসংলগ্ন বিভিন্ন স্থাপনা ও ভবন ঘুরে দেখেন। এ সময় তিনি সংস্কারকাজের অগ্রগতি ও মাঠ হস্তান্তরের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সংস্কারকাজ শেষ হলে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ক্রিকেটের পাশাপাশি বড় পরিসরের ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews