1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-ঢাকা মহাসড়ক পরিদর্শনে ডিআইজি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল-ঢাকা মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের নিরাপদ ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে গৌরনদী হাইওয়ে থানা, মডেল থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী। এ প্রেক্ষাপটে সদ্য যোগদানকৃত বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বিকেল ও বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকাও ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “আগের তুলনায় এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ও যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।” এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার আলীসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews