1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের কৃতী সন্তান এবং ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. মো. আলমগীর মোল্লা।

তিনি ধানডোবা গ্রামের সাদ্দাম বাজারসংলগ্ন মোল্লা বাড়ির মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। তাঁর অধ্যাপক পদে পদোন্নতির খবরে নিজ এলাকার শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ড. মো. আলমগীর মোল্লার এ অর্জনকে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন বিদ্যালয়-সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিজ এলাকার একজন শিক্ষাবিদের এ সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

শিক্ষাজীবনে অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া ড. মো. আলমগীর মোল্লার এই পদোন্নতি তাঁর দীর্ঘ একাডেমিক পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর এ অর্জনে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বে রয়েছেন। তাঁদের মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ড. আব্দুল্লাহ আল মাসুদ, ড. মো. সাখাওয়াত হোসেন, ড. আজিজুর রহমান, ড. সোহেল চৌধুরী এবং ড. মো. আলমগীর মোল্লা রয়েছেন।

এছাড়া গণিত বিভাগের ড. মো. শফিউল আলম, ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ড. বিজন কৃষ্ণ সাহা ও ড. হেনা রানী বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews