1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মো. সাজেদুল ইসলাম সজলসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় স্বাগতিক পটুয়াখালী জেলা পুলিশ দল ও আর আর এফ বরিশাল দল অংশগ্রহণ করে। খেলায় পটুয়াখালী জেলা পুলিশ দল আর আর এফ বরিশাল দলকে ৬-২ গোলে পরাজিত করে জয় লাভ করে।

পটুয়াখালী জেলা পুলিশ দলের খেলোয়ার বিপ্লব ৩ গোল করে ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন। টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ছয়টি জেলা পুলিশ দল ও রেঞ্জ পুলিশের একটি দল সহ মোট ৭ টি দল প্রতিদ্বন্দিতা করবে।

৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই টুর্নামেন্টের মাধ্যমে এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews