1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসা পরিচালনা এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—মায়ের দোয়া হোটেল, শেফা হোটেল এবং মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট।

এ ছাড়া বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় আরও দুটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ট্রেড লাইসেন্স নবায়ন না করা ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।

নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বৈধ কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews