1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে উচ্চ শব্দদূষণে অতিষ্ঠ জনসাধারণ,নেই আইনের প্রয়োগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে উচ্চ শব্দদূষণে অতিষ্ঠ জনসাধারণ,নেই আইনের প্রয়োগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

জুবায়ের ইসলাম চৌধুরী // বরিশাল নগরীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ যানবাহন। বেশিরভাগ অটোরিকশা, মাহিন্দ্রা, সিএনজি এবং থ্রি হুইলারের সংযুক্ত করা হচ্ছে উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ণ। এতোদিন যানজট নামক দুর্ভোগের শিকার নগরবাসীর জন্য নতুন যন্ত্রণার নাম অতিরিক্ত শব্দ দূষণ।রুপাতলী পুলিশ বক্সের সামনে দিয়ে সদর রোডে চলাচল করা প্রতিটি সিএনজিতে রয়েছে হাইড্রলিক্স হর্ন। কিছুদিন আগেও কিরিং কিরিং শব্দ করে যে রিক্সাগুলো চলাচল করতো এখন সেগুলোতে লাগানো হচ্ছে হাইড্রলিক্স হর্ন। বরিশাল নগরীর প্রতিটি অলি-গলিতে ছেয়ে গেছে ব্যাটারী চালিত রিক্সায়।

 

এই রিক্সাগুলো বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি একদিকে যেমন সৃষ্টি করছে যানজট অন্য দিকে টিট টিট হর্ণ বাজিয়ে সৃষ্টি করছে অতিরিক্ত শব্দদূষণ। নগরবাসীর অভিযোগ, কোথায় হর্ন দিতে হবে, কতটুকু সময় পর পর হর্ন দিতে হবে জানে না কোন রিক্সার চালক বা মালিক। চলার সময়,ব্রেক করার সময় এমনকি দাড়িয়ে থাকলেও তারা শুধু শুধু হর্ণ বাজিয়ে থাকে। সিএনজি, মাহিন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেল এমন কোন যানবাহন নাই যেখানে উচ্চ শব্দের হর্ণ লাগানো নাই। একট একটা গাড়ি প্রতি মিনিটে একবার করে হর্ণ দিলে কতটা বিকট শব্দ হতে পারে তা হয়তো কেউ চিন্তাও করে না।

 

শব্দ দূষণ কি এর প্রভাবে মানুষের কি কি সমস্যা হতে পারে জানে অদক্ষ ব্যক্তিরা। শুধু তাই নয় শহরে আসার আগে গ্রামে বিভিন্ন পেশায় নিয়জিত থাকা এই অশিক্ষিত চালকগুলোর নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ। অতিরিক্ত শব্দ দূষণের বিষয় চিকিৎসকরা জানিয়েছেন ভয়াবহ পরিস্থিতির কথা। বরিশাল নগরীর বিভিন্ন স্থানে শব্দ দূষণের মাত্রা ১৭০-১৮০ ডিসিবেল। যা স্বাভাবিক মাত্রায় চেয়ে কয়েকগুণ বেশি। একজন মানুষ যতগুলো কারণে মানুসিক ভাবে অসুস্থ হয় তার মধ্যে শব্দ দূষণ অন্যতম। একথায় নিজেরাই নিজেদের ক্ষতি করছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিরিক্ত শব্দ দূষণের স্বীকার হলে একজন স্বাভাবিক মানুষ নানান ধরনের সমস্যায় পড়তে পারে। অতিরিক্ত মাথাব্যথা, মেজাজ খিটখিটে, স্মৃতি শক্তি কমে যাওয়াসহ এমনকি সারাজীবনের জন্য নষ্ট হতে পারে মানুষের শ্রবণশক্তি। এদিকে সব ধরনে সমস্যা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

তাদের দাবী দিন দিন যেভাবে যানবাহনে উচ্চ শব্দের হর্ণ লাগানো হচ্ছে তাতে কিছুদিন পর এই শহরে বসবাস করা কঠিন হয়ে যাবে। তাই কোন আশ্বাস নয় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি সকল শ্রেণি পেশার মানুষের। যানজন, বিদ্যুৎ অপচয় ও অতিরিক্ত শব্দ দূষণ সবকিছু বিবেচনা করে ঢাকার শহরে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে এই আইন বরিশালেও বাস্তবায়ন হবে কি-না অথবা কবে সে বিষয় এখনও পরিস্কার কোন ধারণা পাওয়া যায়নি। এ বিষয় বরিশাল বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন, ফিটনেস প্রদানের সময় গাড়িতে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী অবৈধ হর্ণ লাগানো আছে কি-না সেটা চেক করা হয়। যদি থাকে তাহলে সেটা খুলে রাখা হয় এবং ভবিষ্যতে আর না লাগানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

এছাড়াও বিআরটিএ কর্তৃক ড্রাইভারদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় শব্দ দূষণ নিয়ে আলোচনা করা হয়। তার পরেও যদি কেউ আইন অমান্য করে মানুষের ভোগান্তি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews