1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে জাতীয় শোক দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৭০ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার // বিন¤্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে বরিশালে।

সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়া দিনটিকে কেন্দ্র করে পৃথকভাবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এদিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান , ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার মারুফ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বাদ জোহর বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews