
অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মহানগরীর ধান গবেষণা রোডের খেয়াঘাট এলাকায় আকস্মিক চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও যানবাহনসহ বিভিন্ন স্থানে নজরদারি করা হয়। অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: বিএমপি মিডিয়া সেল।