1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী অভিযান বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার কাউনিয়ায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান উজিরপুরে নতুন এসিল্যান্ডের যোগদান হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্য ও মহামান্য হাইকোর্টের বার্তা —মো. রিয়াজ উদ্দিন উজিরপুর পৌরসভায় নাগরিকদের অংশগ্রহণে অংশীজন সভা গাজী নজরুল ৪, প্রথম স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ডে পশুরের ভাঙনে বিপন্ন বানীশান্তার যৌনপল্লী আট দিন পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, ২৫ জনের বিরুদ্ধেমামলা

বরিশালে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দেশব্যাপী আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের অংশ হিসেবে বরিশালে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দেশব্যাপী আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনের অংশ হিসেবে বরিশালে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সময়ের সাহসী কথা বলেছেন। তার লেখায় মানবতার জয়গান ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার গান রয়েছে। নজরুলের নীতি, আদর্শ ও সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের সাথে পরিচিত করতে হবে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী হোসনে আরা, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, জেলা কালচারাল অফিসার তানভীর রহমানসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ‘চল চল চল’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘একি অপরূপ রূপ মা তোমার’—এই তিনটি গান সমবেতভাবে পরিবেশন করা হয়।

তথ্য বিবরণীতে জানানো হয়, দেশব্যাপী স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ২ থেকে ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে, ১২ থেকে ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে এবং ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়েও প্রতিযোগিতার আয়োজন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews