1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নৌ চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে নৌ চলাচল বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নদী বন্দর থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৬ মে) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের ছোট-বড় লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ করেছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ কর্তৃপক্ষ ।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। টার্মিনাল ও টার্মিনাল এলাকায় সকাল থেকে সচেতনতা মূলক মাইকিং করতে দেখা যায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল আজ (রোববার) সন্ধ্যা নাগাদ দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews