1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পাথরবোঝাই বাল্কহেডডুবি: ৪ শ্রমিক জীবিত উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে পাথরবোঝাই বাল্কহেডডুবি: ৪ শ্রমিক জীবিত উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৫৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনায় ৩২০ টন পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে চার শ্রমিককে নদী থেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিল। পথে বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় চার শ্রমিকসহ বাল্কহেডটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বাল্কহেডের চার শ্রমিককে জীবিত উদ্ধার করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নিচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির শ্রমিকদের কোস্টগার্ড উদ্ধার করেছে। উল্টোভাবে থাকা বাল্কহেডটি শনাক্ত করা গেলেও উদ্ধার কাজে সময় লাগবে, জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews