1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের (বিএমপি) চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেফতার করেছে।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন, নিয়মিত মামলায় ১০ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে ২৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেল থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews