1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে যুবদলের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে যুবদলের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দিনভর চলবে নগরীর অশ্বিনী কুমার হল ও চত্বরে মহানগর এবং জেলা যুবদলের (দক্ষিণ) এই পৃথক কর্মসূচি।

এর আগে সকালে মহানগর যুবদলের কর্মসূচি ফিতা কেটে উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম তৌহিদ, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না প্রমুখ।

একই সময় রক্তদানের মধ্যদিয়ে দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, সহসভাপতি নুরুল আমিন কায়েস, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল বেলায়েত হোসেন।

এসময় রোগীদের বিভিন্ন সেবা দেন ড্যাবের বরিশাল জেলা সভাপতি ডা. জাহাঙ্গীর আলম সেলিম ডা. অধ্যাপক তালুকদার মুজিবসহ একাধিক চিকিৎসক।

দুই কর্মসূচি উদ্বোধনকালে নেতৃবৃন্দ প্রায় একই সুরে বলেন, বিএনপিসহ অঙ্গসংগঠন দেশের জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিতসহ গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতি করে।

দীর্ঘদিন হাসিনা সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে জনসাধারণ তার মৌলিক অধিকারের একটি চিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছে।

তাই জনসাধারণের অধিকার নিশ্চিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনসেবামূলক কাজে রূপ দিয়েছি। সাধারণ মানুষের সেবায় ভবিষ্যতেও এ দল পাশে থাকবে বলে জানান নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews