1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শ্যামলী পরিবহনের বাসচাপায় নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

বরিশালে শ্যামলী পরিবহনের বাসচাপায় নিহত ২

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালের রহমতপুরে বাসচাপায় ফজলুল হক (৬৫) ও তার স্বজন পলি আক্তার (৩৫) ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ভ্যানচালক গুরুত্বর আহত হয়েছেন।

রবিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে রহমতপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের মানিককাঠী গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনায় পলি আক্তারের ৪ বছর বয়সীর ছেলে তাওহীদ ও ভ্যানের চালক জয়নাল খানকে (৪৫) গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর ব্রিজ এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি মানিককাঠী থেকে রহমতপুর স্ট্যান্ডে আসছিলো। এতে ঘটনাস্থলেই পলি আক্তার ও তার স্বজন ফজলুল হক নিহত হয়। এছাড়া আহত দুই জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews