1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাইবার মামলা থেকে মেজর হাফিজকে অব্যাহতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে সাইবার মামলা থেকে মেজর হাফিজকে অব্যাহতি

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে সাইবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর হাফিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল আজ।

হাজিরার পর আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মেজর হাফিজ ছাড়াও আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা মো. বাবুল বিশ্বাসকে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘বরিশালে নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুনী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে বলে আশা করি।’

উল্লেখ্য, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। গত আগস্টে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ মেজর হাফিজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews