1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের লিটন রাজধানীতে ভয়ানক কিলার!, পুলিশের অভিযানে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালের লিটন রাজধানীতে ভয়ানক কিলার!, পুলিশের অভিযানে গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ১৪টি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তার নাম মো. লিটন হাওলাদার (৪২) ওরফে কিলার লিটন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

তিনি জানান, ২৫ ডিসেম্বর দিনগত রাতে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র‍্যাব গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

তার নাম মো. লিটন হাওলাদার হলেও চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক কারবারির জন্য এলাকাবাসীর কাছে তিনি কিলার লিটন হিসেবে পরিচিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews