1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাঁচতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাঁচতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাত

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি গত ২৫ জানুয়ারি অসাবধানতাবশত প্রশাসনিক ভবনের তিনতলা থেকে পড়ে যান। এতে তার মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত লাগে। পরে তার স্পাইনাল কর্ডে ফ্র্যাকচার হয়েছে। ডান পায়ের গোড়ালিও মারাত্মকভাবে ভেঙে গেছে।

স্পাইনাল ফ্র্যাকচারের কারণে অস্ত্রপাচার করা হয়েছে। ডান পায়ের গোড়ালিতে করা হয়েছে প্লাস্টার। বর্তমানে তার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইজড হয়ে আছে। তিনি ঢাকার শ্যামলিতে ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন। ছয় মাসের ফিজিওথেরাপি ও অন্যান্য ট্রিটমেন্ট এর জন্য অন্তত আট লাখ টাকা প্রয়োজন। চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।

জান্নাতের ভাই জিওন জানান, প্রথমে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসা করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ থেরাপি দেওয়ার জন্য তাকে ট্রমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেখানে পঙ্গু হাসপাতালের সাবেক ডিরেক্টর অধ্যাপক ডা. আব্দুল গণি মোল্লার তত্ত্বাবধায়নে অস্ত্রপাচার করানো হয়। ডা. নাসির উদ্দীন থেরাপি দিচ্ছেন। এর জন্য প্রতি মাসে দেড় লাখের বেশি খরচ হচ্ছে, যা আমাদের পরিবারের পক্ষে সম্ভব না। পাঁচ-ছয় লাখ টাকা এর আগে খরচ হয়ে গেছে। তার চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। তাই বিত্তবানদের প্রতি সহযোগিতা আহ্বান করছি।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক তানভীর কায়ছার বলেন, বিভাগ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, আমরা করছি। শিক্ষার্থীর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখে ওই শিক্ষার্থীর খোঁজ খবর নেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন।

তাকে সুস্থ করতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ০১৭০০৮৭৯০৯৭ (ব্যক্তিগত) টাকা পাঠানো যাবে। প্রয়োজনে শিক্ষার্থী জান্নাতের ভাই জিওনের সঙ্গে (০১৭৫৪৭৩২৮৯৮) যোগাযোগ করা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews