1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ প্রেস ইউনিটির বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাংলাদেশ প্রেস ইউনিটির বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত  

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে বিকেল ৪ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সদ্য সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। প্রেস ইউনিটির আহবায়ক এফ রহমান রূপকের সভাপতিত্বে  এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শান্তা ফারজানা, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার খায়রুল বাসার, স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইকবাল হোসেন, দৈনিক সংবাদের ওসমান গণি প্রমুখ। প্রেস ইউনিটির সদস্য সচিব শাহাজালাল ভূঁইয়া উজ্জলের সঞ্চালনায় এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিজয়ের ৫৪ বছরে এসে সাংবাদিকরা যে ভূমিকা দেশ-সমাজ-স্বাধীনতার জন্য রেখেছে, সে অনুযায়ী ন্যয্য সম্মান-সম্মানী-নিরাপত্তা তারা পায়নি, যা খুবই বেদনার। বাংলাদেশে সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্মানের সাথে বাঁচার ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকার। আশা করি বাংলাদেশ প্রেস ইউনিটির এই ঐক্যবদ্ধ পথচলা সরকারকে সাংবাদিকবান্ধব বাংলাদেশ সৃষ্টিতে পেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে। এসময় প্রায় অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews