1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ বেতার বরিশালে নিয়োগ পেলেন সাংবাদিক সাঈদ পান্থ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাধা দেওয়ার অভিযোগ পদত্যাগের গুঞ্জনে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি নবীকে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় যুবককে জুতার মালা বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ বেতার বরিশালে নিয়োগ পেলেন সাংবাদিক সাঈদ পান্থ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক  ।।  আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সাথে বরিশালে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিক সাঈদ পান্থ বর্তমানে মাটি ও মানুষের টেলিভিশন ‘চ্যানেল আই’র বরিশাল জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক দি ডেইলি ম্যাসেঞ্জারের ব্যুরো প্রধান ও বরিশালের জনপ্রিয় দৈনিক আজকের বার্তা পত্রিকার সহকারী সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন।

সাংবাদিক সাঈদ পান্থ সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। ২০০৮ সালের শুরুর দিকে বরিশালের স্থানীয় দৈনিক শাহনামা স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণাঞ্চলে সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের পরির্বতনের সিনিয়র রিপোর্টার, আঞ্চলিক অনলাইন পোর্টাল আমাদের বরিশাল ডটকম, নিউজ এজেন্সি ডিফারেন্স নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক সকাল বেলার ব্যুরো প্রধান, বাংলা পোস্টের ব্যুরো প্রধান, ২০১৩ সালে দৈনিক আলোকিত বাংলাদেশ বরিশাল ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টারের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে প্রাথমিক শিক্ষা প্রসারে রিপোর্টিংয়ের জন্য শিক্ষণ জার্নালিস্ট অ্যাওয়ার্ড, ২০১৫ সালে তামাক ও ধূমপানবিরোধী রিপোর্টিংয়ের জন্য ‘আবিষ্কার’ সম্মাননা পেয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ২০১৫ সাল থেকে রিপোর্ট৭১ডটকম নামে একটি সরকার অনুমোদিত জাতীয় অনলাইন পোর্টালের প্রকাশকের দায়িত্ব পালন করছেন সাঈদ।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews