1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশিসহ ১০০ অভিবাসীকে ফেরত পাঠালো রোমানিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

বাংলাদেশিসহ ১০০ অভিবাসীকে ফেরত পাঠালো রোমানিয়া

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ২০২৪ সালের প্রথম ১১ দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এ তথ্য জানিয়েছে।

নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইজিআই। রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এসকর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে।

প্রথম অভিযানে গত ৩ জানুয়ারি ছয়জন শ্রীলঙ্কান এবং ছয়জন নেপালি অভিবাসীকে ফেরত পাঠানো হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি। ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে নয়জনকে ফেরত পাঠায় রোমানিয়া কর্তৃপক্ষ।

৬ জানুয়ারি রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া এক তুর্কি নাগরিকের বহিষ্কারাদেশ বাস্তবায়ন করে বুখারেস্ট।

৭ জানুয়ারি ফেরত পাঠানো হয় বিভিন্ন দেশের ১৮ জন নাগরিককে। একই দিন, বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠায় রোমানিয়া সীমান্ত পুলিশ।

গত ৮ ও ১০ জানুয়ারি দুটি পৃথক অভিযানে মোট ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে রোমানিয়া থেকে বহিষ্কারের তথ্য দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

সবশেষ গত ১১ জানুয়ারি পাঁচজন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় রোমানিয়া। তাদের সবাইকে হাঙ্গেরি সীমান্ত থেকে আটক করা হয়েছিল।

চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ইইউ’র শর্ত পূরণে রোমানিয়া থেকে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews