1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাইক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বাইক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে আল আমিন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পুটিয়াখালি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছে।

হত্যার স্বীকার বিথি আক্তার (২৩) উপজেলার আঙ্গারিয়া এলাকার মো. ছত্তার মোল্লার মেয়ে এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকার আল আমিনের স্ত্রী। বিথি আক্তারের ৪ বছরের সিজান নামের একটা সন্তান রয়েছে।

বিথি আক্তারের ভাই কাওসার মোল্লা বলেন, আমার বোনের সঙ্গে পাঁচ বছর আগে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওদের সংসার ভালোই চলছিল। তবে এক বছর ধরে আল আমিন মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আমার বোনের উপরে নির্যাতন শুরু করে। আমরা কিছুদিন আগে বিশ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতেই থাকে।

বুধবার দুপুরেও আমার বোনকে শারীরিক নির্যাতন করে। বোনের শরীরে আঘাতের চিহ্ন আছে। কিন্তু মেরে মুখের ভেতরে চালের পোকা মারার ওষুধ দিয়ে বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় আল আমিন।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় এনেছি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews