1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

 

শনিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নে ৯নং ওয়ার্ড চন্দ্রপাড়া বাজারে পশ্চিম পাশে হাওলাদার বাড়ির সামনে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেড ঘরে বিএনপি কার্যালয় করা হয়। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। রাতারাতি অফিসটি জমজমাট হয়ে ওঠে।

 

দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাপত্রসহ অফিসটি পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

 

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা জানি না। সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী দলের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।

 

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews