1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাউফলে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফলে সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরালগী গ্রামে এ ঘটনা ঘটেছে।

সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের আমির হোসেন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল সন্ধ্যার দিকে মাছ ধরতে স্থানীয় পেদা বাড়ির সামনে গেলে একটি বিষাক্ত সাপ দেখতে পোন এবং পরবর্তীতে তিনি সাপের গায়ে চল দিয়ে আঘাত করেন। এ সময় সাপটি চল থেকে ছুটে এসে তাকে কামড় দেন। ঘটনাস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাইফুলের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews