1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক তুরস্ককে হারিয়ে ঘুরে দাঁড়াল ইতালি ইচ্ছে পূরণ হলো না পরীমণির

বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০২ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জনপদ বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে জয়মনি এলাকায় আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোংলা কোস্ট গার্ড বেইসের ব্যবস্থাপনায় জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত জয়মনি গ্রামের ২২১ জন অসহায়, দরিদ্র ও দুস্থ নারী-পুরুষ এবং শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এলাকাটি মূলত মৎস্যজীবী ও দিনমজুর অধ্যুষিত হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন। ফলে কোস্ট গার্ডের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।

স্থানীয়রা কোস্ট গার্ডের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম উপকূলীয় অঞ্চলে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews