1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল আরোহী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল আরোহী নিহত    

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার(১৩ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: আতিয়ার রহমান (৫০) বাগেরহাটের যাত্রাপুর এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের কর্মচারী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সকালে আতিয়ার রহমান রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছলে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রæতগামী অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে গাড়ি দু’টি শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।

তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews