1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে হাসপাতালে কর্মবিরতি, চিকিৎসা সেবা ব্যাহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটে হাসপাতালে কর্মবিরতি, চিকিৎসা সেবা ব্যাহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারিদের কর্মবিরতি চলছে। রয়েছে চিকিৎসা সেবা ব্যাহত । আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে তারা কর্মবিরতিতে আছেন। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।

এতে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য গেলেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মোরেলগঞ্জ হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল হামলা করে। হামলায় উপসহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু’জন নারী মেডিকেল অফিসারকেও। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews