1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাকিবুর হক তামিম (৩৬)। তিনি খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাকিবুর হক তামিমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও ব্যবহৃত ব্যাগ জব্দ করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ভোররাতে আট্টাকী মহাসড়কের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews