1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বান্দরোডে বিসিসির অভিযান, জরিমানা ২০ হাজার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বান্দরোডে বিসিসির অভিযান, জরিমানা ২০ হাজার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল, অবৈধ পার্কিং ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি মামলা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠান এবং অবৈধভাবে পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘মায়ের দোয়া’ ও ‘শাহীন হোটেল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। বিসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews