1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবা-মা হলেন অনুপম ও প্রশ্মিতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাবা-মা হলেন অনুপম ও প্রশ্মিতা

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বাবা-মা হলেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় ও প্রশ্মিতা পাল। এই তারকাদম্পতির সংসারে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হয়েছেন অনুপম। প্রশ্মিতার সঙ্গে একটি কার্ড শেয়ার করে আজ সোমবার অনুপম ফেসবুকে লিখেছেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে।’

প্রশ্মিতার মা হতে যাওয়ার খবর আগেই জানা গিয়েছিল। তবে পুরো বিষয়টিই বেশ গোপন রেখেছিলেন দুজন। এবার সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রশ্মিতা।

বলা দরকার, ২০২৬ সালের মার্চে দাম্পত্য জীবনের দুই বসন্ত পার করেছেন অনুপম ও প্রশ্মিতা। বিয়ের আড়াই বছরের মাথায় তাদের সংসারে এসেছে ফুটফুটে পুত্রসন্তান।

এর আগে, পিয়া চক্রবর্তীর সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য ছিল অনুপমের। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। প্রায় একই সময়ে নতুন করে সংসার শুরু করেন অনুপম ও প্রশ্মিতাও।

কাকতালীয়ভাবে গত বছর জুনে পিয়া ও পরমব্রতের সংসারেও এসেছে পুত্রসন্তান। এবার অনুপম-প্রশ্মিতার ঘরেও ছেলে আসায় টলিপাড়ার নতুন বাবা-মায়ের তালিকায় যুক্ত হলো আরও এক জুটি।

প্রশ্মিতা পালও সংগীতজগতের পরিচিত নাম। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার ‘সাজনা’ গানে প্লেব্যাক করে পরিচিতি পান তিনি। এই গানের জন্য ২০১৪ সালে রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা উদীয়মান গায়িকার পুরস্কারও অর্জন করেন। ‘বোঝেনা সে বোঝেনা’র পাশাপাশি ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমাতেও গান গেয়েছেন তিনি। ‘উড়ান’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও যুক্ত রয়েছেন প্রশ্মিতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews