1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মেমেসিং - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মেমেসিং

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রাঙামাটির কাপ্তাইয় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেমেসিং মারমা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তার ধর্ম বিষয়ের পরীক্ষা ছিল। মেমেসিং উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা বলেন, মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা (৪৭) গতকাল সোমবার বিকেলে কুকিমারাপাড়ায় নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কারবারি আরও বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আজ মঙ্গলবার মেমেসিং মারমা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ধর্মীয় কার্যাদি শেষে বিকেলে কুকিমারা শ্মশানে উপাচিং মারমার লাশ দাহ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা বলেন, মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews