1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বাস-অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
পাবনা প্রতিনিধি // পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত- রিফাত আল সিফাত (২১) পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে। সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।

পাকশী হাইয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে তিনজন ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। আর রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার চালিয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় জানা চেষ্টা চলছে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews