1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে: কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে: কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৬৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরব, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাব না। বিএনপির হচ্ছে দেশ ছেড়ে পালানো। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে তো গেছে বিএনপির নেতা। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।

শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না উল্লেখ করে ওবায়দুল কাদের, যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে – তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। বিএনপি সব সময় প্রতিহিংসার রাজনীতি করে।

আজ ৫০তম সংবিধান দিবস, এ দিবসটি জাতীয়ভাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক সংকটের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews