1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে

রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ বড়বাড়ি এলাকায় নাসির বিশ্বাস (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিয়ের চার দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা পুলিশের। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

নাসির বিশ্বাস পেশায় একজন সুইপার ছিলেন। তার বাবার নাম হারুন বিশ্বাস। তিনি খিলগাঁও নবীনবাগ এলাকার একটি বস্তিতে থাকতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন/ চার দিন আগে সুমাইয়া নামের এক কিশোরীকে বিয়ে করেন নাসির। তার গত কয়েক দিন ধরে জ্বর ভুগছিলেন তিনি। গতকাল রাতে বারবার খেতে বলায় স্ত্রীকে মারধর করেন তিনি।

পরে স্ত্রী রাগ করে করে বাবার বাড়ি চলে যায়। এ সময় নাসির তাকে বলে, ‘তুমি চলে গেলে আমি ফাঁসি দেব।’ তারপরও স্ত্রী চলে গেলে রাত ১২টা থেকে ১টার মধ্যে নাসির দরজা বন্ধ করে রুমের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

মৃতের বড় ভাই রাসেল বিশ্বাস জানায়, তিনি রাত একটার পর কাজ শেষে বাসায় ফিরে নাসিরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। পরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ফাঁকা জায়গা দিয়ে দেখতে পান, নাসির আঁড়ার সঙ্গে ঝুলে আছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, সংবাদ পেয়ে বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলেও জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews