1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিসি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

বিসিসি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চার মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের শেষদিনে চার মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান এবং আলী হোসেন।

এছাড়া মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান এবং নেছার উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews