1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লার মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লার মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে
সহিদুল ইসলাম সুমন, মুলাদী উপজেলা প্রতিনিধি // মুলাদী উপজেলার ০৬ নং মুলাদী ইউনিয়নের পূর্ব চরলক্ষীপুর ০৪ নং ওয়ার্ড নিবাসী বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা (নুরু মোল্লা) ২৫ ফেব্রুয়ারি রোজ রবিবার রাত ০৫:৩০ মিনিট তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধার গার্ড অফ অনার (রাষ্ট্রীয় সন্মান  প্রদর্শন) ও জানাজার নামাজ রোববার বাদ জোহর চৌকিদার বাড়ি ঈদগাহ মাঠে  অনুষ্ঠিত হয় । বীর মুক্তিযোদ্ধার সন্মাননায় উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ , মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ , ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে মুলাদী থানা পুলিশ , বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মুলাদী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ শোকাহত পরিবারের লোকজন ও এলাকার সর্বস্তরের জনগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews