1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি: সিইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না: ফয়জুল করীম পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার অবসরে যাচ্ছেন বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তা বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয় বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই

ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি: সিইসি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। ব্যালটে ভোট নেয়া যতটা কষ্টকর তার চেয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া ততটা কষ্টকর না।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কমিশন এখনো মনে করে ইভিএমের মাধ্যমে অভিযোগবিহীন ভোট করা সম্ভব কিন্তু ব্যালেটে ভোট করলে একটা কথা প্রচলন আছে যে রাতে ভোট করা সম্ভব। কিন্তু ইভিএমে সেটা সম্ভব না। কারণ সকাল আটটার আগে মেশিনটা চালু করা সম্ভব না। তবুও ব্যালটে সুষ্ঠু ভোট করতে কমিশনের চেষ্টার কমতি থাকবে না।

সব দল অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হয় জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। যাতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট করা যায়।

সিইসি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভোটের মাঠে ভারসাম্য তৈরি করা যায় না। এজন্য দরকার রাজনৈতিক দলের ভোটের মাঠে সক্রিয় অংশগ্রহণ।

ইভিএম থেকে ব্যালটে ভোটের সিদ্ধান্তে আসার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোন চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।

আগাম কোনো নির্বাচন হবে না জানিয়ে সিইসি বলেন, আগাম ভোটের প্রশ্নই আসে না। রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews