1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

‘ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে’

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, ভারত থেকে শিগগিরই ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসের আগে সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে।

শুক্রবার বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত রয়েছে।

ভারত দীর্ঘ দিন রপ্তানি বন্ধ করে রেখেছিল, ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রমজান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে। আগে যে শুল্ক ছিল তা কমিয়ে আনা হবে। এছাড়া ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন সামগ্রী আসছে।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, টিসিবির মাধ্যমে রমজানে সারাদেশে খাদ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হতো। এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে বিতরণ কর হচ্ছে। এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাজার যাচাই করে সংবাদ করবেন। এক বাজার দেখলেন ১৫০ টাকা আরেক বাজার ২৫০ টাকা তাহলে হবে না। সব বাজার থেকে তথ্য যাচাই করে সংবাদ করবেন তাহলে মানুষের মধ্যে আর সমস্যা সৃষ্টি হবে না।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews