1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর // ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে আরও ডিজেল এসে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছরে ৭২ দফায় মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে। গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়। চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে তিন দফায় ডিজেল এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন রাষ্ট্রীয় তিন তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মাধ্যমে আমদানি করা ডিজেল উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহ করা হচ্ছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার আলহাজ মো. হাবিবুর রহমান বলেন, “চলতি মাসে এ নিয়ে তিন দফায় ডিজেল এসেছে। নিয়মিতভাবেই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসছে। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে।” সংশ্লিষ্টরা জানান, উত্তরাঞ্চলে সারা বছর দ্রুত, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে আমদানি করা ডিজেল পার্বতীপুরের রিসিপ্ট টার্মিনালে গ্রহণ ও সংরক্ষণের পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। আমদানি করা জ্বালানি তেল সংরক্ষণের জন্য পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল এলাকায় ২৯ হাজার টন ধারণক্ষমতার ডিপো নির্মাণ করা হয়েছে। এছাড়া বিদ্যমান ব্যবস্থায় আরও ১০ হাজার টন জ্বালানি তেল মজুতের সক্ষমতা রয়েছে।ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির ফলে উত্তরাঞ্চলে জ্বালানি তেল পরিবহনে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি দ্রুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে ।

পার্বতীপুর শহরের অদূরে রেলওয়ে অয়েল হেড ডিপো সংলগ্ন ৬ দশমিক ৮০ একর জমির ওপর রিসিপ্ট টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews