1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে কি পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

ভারতে কি পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // এ বছরের দুর্গাপূজায় সর্বোচ্চ পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইলিশের মৌসুম সত্ত্বেও বাজারে চড়া দাম। তারপরেও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বাজারে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু যেসব বাঙালি আমাদের মতো ইলিশ খেয়ে থাকেন, তাদের জন্য দুর্গাপূজার সময় শুভেচ্ছাস্বরূপ ইলিশ দেয়া হয়।

মন্ত্রী আরও বলেন, সারা বছর কিন্তু আমরা এক ছটাকও ইলিশ রপ্তানি করিনি। শুধু এই ১৫ দিন কিংবা এক মাসের জন্য কিছু ইলিশ রপ্তানি করা হবে।

দেশে বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদন হয়, এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, সেই হিসেবে প্রতিদিন যদি আমরা ধরি, তাহলে গড়ে দুই হাজার টন ইলিশ ধরা হয়। বড়ো জোর পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করব। তাতে সারা বছরের দুই দিনের উৎপাদন আমরা তাদের দেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews