1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে, হতাহত ৩৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে, হতাহত ৩৪

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের উত্তরাখণ্ডে একটি বাস খাদে পড়ে ৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২৭ জন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস গঙ্গোত্রী থেকে ফেরার সময় উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গাংনানীতে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আর এই কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর পুলিশ, উদ্ধারকর্মী ও মেডিকেল টিম সেখানে পৌঁছায়। গ্রামবাসীর সহায়তায় তারা উদ্ধারকাজ চালান। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে ২৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাকি সাতজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনীর কর্মকর্তা মণিকান্ত মিশ্র জানান, গাঙ্গোত্রী জাতীয় মহাসড়ক থেকে প্রায় ৫০ মিটার গভীর খাদে পড়ে যায় তীর্থযাত্রীদের বহনকারী বাসটি। উদ্ধারকারীরা সেই খাদে নেমে বিধ্বস্ত বাসটি কেটে হতাহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

এদিকে গত কয়েক দিনের ভারী বর্ষণে উত্তরাখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক জায়গায় ভূমিধস এবং আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

এর আগের দিন শনিবার ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে সামরিক বাহিনীর একটি গাড়ি নদীতে পড়ে কমপক্ষে ৯ সেনা সদস্য নিহত হয়েছেন।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা এবং ৮ জন সেনা সদস্য রয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ চাকা পিছলে নদীতে পড়ে যায় গাড়িটি। এসময় গাড়িতে ১০ জন সেনা সদস্য ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews