1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভুয়া এনএসআই সদস্য আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভুয়া এনএসআই সদস্য আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

 

আটক ব্যক্তির নাম মো. জাহিদ হাসান রনি (১৯)। তিনি ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে এনএসআই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আটকের বিষয়টি নিশ্চিত বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এনএসআইর তথ্যের ভিত্তিতে তাদের টিমসহ পুলিশ গিয়ে প্রতারক ওই যুবককে আটক করে।

 

এনএসআই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে আটক যুবক মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলত, প্রেম করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. জাহিদ হাসান রনি এসব স্বীকার করেছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews