1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় নিহত ছাত্রদল নেতার জানাজায় হাজারো নেতাকর্মী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

ভোলায় নিহত ছাত্রদল নেতার জানাজায় হাজারো নেতাকর্মী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এসময় তারা নানা ধরনের স্লোগান দেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় নিহত নূরে আলমের জানাজা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তার লাশ নয়াপল্টনে এসে পৌঁছায়নি।

এদিকে তার জানাজা উপলক্ষে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় মূল রাস্তা দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে তার জানাজা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন।

এর আগে বুধবার বিকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী স্লোগান আর মুষ্ঠিবদ্ধ প্রতিবাদে উত্তাল করে রাখে নয়া পল্টনের আশপাশের সকল রাস্তা।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে পার্টি অফিসের সামনে নুর আলমের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল সাড়ে ৫টার পর পল্টনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত নুর আলমের মরদেহ হাসপাতাল থেকে ছাড় না হওয়ায় বৃহস্পতিবার সকালে জানাজার ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীরা অবস্থান ছেড়ে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews