1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফ (৩৩)।

 

শুক্রবার সকালের দিকে ভোলা সদরের আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজী বাড়ি থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, একেএম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নু বাহিনী তাদের প্রাণনাশের হুমকি দেয়।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাত আড়াইটা থেকে সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে যৌথ অভিযান চালানোর হয়। এসময় দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ নাছির উদ্দিন নান্নু ও তার ছেলেকে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews