1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ইউপি সদস্য হিরন বাকলাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় ইউপি সদস্য হিরন বাকলাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

ভোলা জেলা প্রতিদিধি // ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভেলুমিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিরন বাকলাইয়ের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের একটি পত্রিকা অফিসে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, তাদের ভোগদখলীয় জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য হিরন বাকলাই গংদের সঙ্গে দীর্ঘ কয়েকমাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। আইনের কোনো তোয়াক্কা না করে হিরনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদেরকে জিম্মি করে অত্যাচার নির্যাতন করে আসছিল। গেল ২৪ জানুয়ারি হিরনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর পূর্বপরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেছেন। সংবাদ সম্মেলনে রাবেয়া আক্তার ময়না নামের এক নারী অভিযোগ তুলে বলেন, হিরন বাকলাইয়ের নেতৃত্বে, হারুন, জাহিদুল ও আনোয়ার বাকলাই প্রায় সময় তাদেরকে নির্যাতন করতো। ইউপি মেম্বারের ক্ষমতা দেখিয়ে এলাকায় তিনি ত্রাস সৃষ্টি করতেন। ২৪ জানুয়ারি ঘটনার দিন সকালে হিরন হত্যার উদ্দেশ্যে ময়নার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এবং নারীদেরকে শ্লীলতাহানি করে। এ ঘটনার বেশকিছু ভিডিও ফুটেজ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার উপস্থাপন করেন। ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার ন্যায় বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভেলুমিয়া ইউনিয়ন চন্দ্রপ্রসাদ গ্রামের ভুক্তভোগী ইউনূস ডাকুয়া, পুত্রবধূ রাবেয়া আক্তার ময়না ও লিজা আক্তারসহ আরো অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews