1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক দুই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক দুই

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৭ অক্টোবর) সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল। কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল।

অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।

আটকদের নামে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখল ও দস্যুতার অভিযোগ রয়েছে। জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews