1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ঢাকাগামী গ্যাসবাহী গাড়ি আটকে দিল ছাত্র-জনতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ভোলায় ঢাকাগামী গ্যাসবাহী গাড়ি আটকে দিল ছাত্র-জনতা

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

ভোলার গ্যাস ঢাকায় সিএনজি আকারে সরবরাহের প্রতিবাদে গ্যাসবাহী একটি ট্রাক আটক করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাস টারমিনাল এলাকায় ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির গ্যাস পরিবহনের দায়িত্বে থাকা একটি গাড়ি আটকে দেন তারা।

 

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘ভোলার গ্যাস ভোলাতেই চাই’, ‘ভোলায় কলকারখানা চাই’—এই স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়ায়।
 
এর আগে শুক্রবার সকালে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদের ব্যানারে গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস পাচার বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও মিছিল হয়।
 
পুলিশ ও ইন্ট্রাকোর কর্মীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও গ্যাস সিলিন্ডার বোঝাই একটি গাড়ি ঢাকার উদ্দেশে রওনা দিলে বাস টারমিনাল এলাকায় ছাত্র-জনতা সেটি আটক করে। পরে স্থানীয়দের জিম্মায় গাড়িটি রাখা হয়।
 
 
ভোলা সদর মডেল থানার এসআই ওয়াসিব আলম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
 
ইন্ট্রাকো কোম্পানির স্থানীয় প্রতিনিধি হাফিজ উদ্দিন জানান, ‘ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে গাড়িটি ঢাকায় না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
 
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে চুক্তি করে ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানি। প্রাথমিক পর্যায়ে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকার ১৮টি কারখানায় সরবরাহ করা হচ্ছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews